তুই বল কেন জল ঝড়ে আজ চোখে
আজ তো তোর সুখের সময়- নিমগ্ন কেন শোকে?
মুক্তি চেয়েছ, ভালো যেন থাকো- একেলা আমায় ছাড়া
আজ কে তবে অশ্রু কেন, কাঁদছ আত্নহারা?
সুখে থাক তুই- সারাটি জীবন, যেমনটি আমি চাই
তাই তো কভুও কষ্টের কথা মুখ ফুটে বলি নাই।
কাটুক সকাল স্নিগ্ধতা ভরে, নির্মল হোক মন
সুখে থাক তুই- অনেক সুখে; চিরকাল আজীবন।
খোলা জানালার অঢেল আলো আসুক প্রতিটা দিন
জ্যোৎস্না মাখা রাত্রি আসুক- বিভোর স্বপ্ন রঙিন।
পুষ্পের কুঁড়ি শোভা পায় যেন তোদের সংসারে
আনন্দ হাসি ভরিয়ে তুলুক সোনামাখা তোর ঘরে।
আমিও আছি মুক্ত মানুষ মুক্ত জীবন নিয়ে
ভালোবাসা মুছে হাসতে পারিনি, করতে পারিনি বিয়ে।
একেলা ঘরে ঘুম না এলে চাঁদ কে বলি সব
জ্যোৎস্নার জলে কষ্ট মুছি স্বপ্নের কলরব।
Saturday, December 29, 2012
Monday, December 17, 2012
শুভকামনা...
সুখে থাক তারা, দম্পতি যারা-
অনাগত আরো যত
নতুন জীবন, নতুন ভুবন
রয়ে যাক অক্ষত।
ভরুক জীবন কোণায় কোণায়
কচি কাচা কেউ এসে
কাটুক সময় আনন্দময়
অনাগত আরো যত
নতুন জীবন, নতুন ভুবন
রয়ে যাক অক্ষত।
ভরুক জীবন কোণায় কোণায়
কচি কাচা কেউ এসে
কাটুক সময় আনন্দময়
মধুময় ভালোবেসে।
শুভ এই ক্ষণ, আকুপাকু মন
চিরদিন যেন থাকে
ছোট খাট ভুল, বেদনার মূল
নাহি যেন কভু আসে।
দূরত্ব যেন কভু নাহি আসে-
সামান্য কোন ভুল
সুখে থাক তারা, দম্পতি যারা
উহাদের দুই কূল।
শুভ এই ক্ষণ, আকুপাকু মন
চিরদিন যেন থাকে
ছোট খাট ভুল, বেদনার মূল
নাহি যেন কভু আসে।
দূরত্ব যেন কভু নাহি আসে-
সামান্য কোন ভুল
সুখে থাক তারা, দম্পতি যারা
উহাদের দুই কূল।
Friday, December 14, 2012
যেমন আমি...
তুমি নির্মম বলে- মোম হতে পারি
গলতেও পারি তাপে
কর্কশ কিছু শুনে তাই আমি
মুখ বুঝে থাকি চাপে।
হতাশা আমাকে গ্রাস করেনা'ক
সামনের পথ চলা
দুঃখ এলে গোপনে রাখি-
না যায় যদি বলা।
গলতেও পারি তাপে
কর্কশ কিছু শুনে তাই আমি
মুখ বুঝে থাকি চাপে।
হতাশা আমাকে গ্রাস করেনা'ক
সামনের পথ চলা
দুঃখ এলে গোপনে রাখি-
না যায় যদি বলা।
ভাগ্যকে আমি মেনেই নিয়েছি
কটাক্ষ করিনা তাকে
স্বাগতম বলি যা কিছু সত্য-
মানতেই হবে যাকে।
সাহসের সাথে হাসি মুখে থাকি
নির্ভয়ে বলি সব
আমি তো জানি রক্ষক যিনি-
মঙ্গলকামী রব।
ভাবিনা'ক অত অনাগত যা
গোপনে রয়েছে রাখা
শত্রুকে তাই জরিয়ে ধরি
পথে হলে কভু দেখা।
হাত পেতে কভু ফেরত চাইনে
অতীতের প্রতিদান
অনাহারী হলে অনাহারে থাকি
করিনা'ক অভিমান।
কটাক্ষ করিনা তাকে
স্বাগতম বলি যা কিছু সত্য-
মানতেই হবে যাকে।
সাহসের সাথে হাসি মুখে থাকি
নির্ভয়ে বলি সব
আমি তো জানি রক্ষক যিনি-
মঙ্গলকামী রব।
ভাবিনা'ক অত অনাগত যা
গোপনে রয়েছে রাখা
শত্রুকে তাই জরিয়ে ধরি
পথে হলে কভু দেখা।
হাত পেতে কভু ফেরত চাইনে
অতীতের প্রতিদান
অনাহারী হলে অনাহারে থাকি
করিনা'ক অভিমান।
কবি নির্মলেন্দু গুণ
কবি কি ভীতু আজ?
কবিতা কাউকে ভয় করে না...মানে না সরফরাজ।
মৃত্যুকে কেন ভয়?
নির্ভয়ে চল, দুর্বার তুমি, মৃত্যুকে কর জয়।
কবিতা সদা সত্য বলে, ভীতু কেন তবে কবি?
ভয় পেয়না, আমি তো জানি, বাংলাতে তুমি রবি।
অক্ষত তুমি, বিপ্লবী তুমি, তুমি তো চিরঞ্জীব
এগিয়ে চল, কবি ও কবিতা- এগিয়ে চল শিব।
বি দ্রঃ কবিতাটি কবি নির্মলেন্দু গুণের ফেসবুকে দেওয়া একটি পোষ্টের সাপেক্ষে লেখা।
পোষ্টটি নিম্নে দেওয়া হল-
বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি
“কখন যে কীভাবে আল্লাহর গজব নেমে আসে,
মানুষ জানে না। মানুষ তো হলো সেই প্রাণী,
ইতিহাস থেকে কভু শিক্ষা গ্রহণ করে না যে।
.. .. .. .. ..
হে বাংলাদেশিগণ, রাষ্ট্রশক্তি নিয়ে করিও না খেলা,
অন্তরে-বাহিরে সত্য, শুদ্ধ হয়ে ওঠো এই বেলা।
মনে রাখবা, গজব হচ্ছে একটা চলমান প্রক্রিয়া।”
───────────────── নির্মলেন্দু গুণ।
Like · · Share · 6 hours ago ·
Fatiha Haque, Akhtaruzzaman Azad, Abul Kasem Adil and 27 others like this.
Osman Mahmud দাদা গুন, (যদিও তোমার কোন গুণ দেখিনি) তোমারে বধিতে তোমারই অস্ত্র হইয়াছে আজ খাড়া।
6 hours ago via mobile · Like
Abdul Haque ওসমান সাহেব, কী বলতে চাইছেন বুঝলাম না!
5 hours ago via mobile · Like
Shabbir Ahmed Foyez Tik শিক্ষা গ্রহণ করে না
4 hours ago · Like
Nirmalendu Goon আবদুল হক, তোমার মতো আমিও ঠিক বুঝতে পারলাম না, কী বলতে চাইছেন ঐ ওসমান সাহেব। উনি কি আমাকে থ্রেট করছেন? একটু ভয় ভয করছে বটে।
ওসমা্ন সাহেব আবদুল হক বা আমার প্রশ্নের কোনো উত্তর দেননি। উনার নীরবতা নিষ্ঠুরতার বার্তাবহ নয় তো? আমি এখন কী করবো? আপনারা কি ওসমান সাহেবকে চিনেন? উনি কেমন লোক? দাদা গুণ বলছে, আবার বলছেন, আমার কোনো গুণই নাকি উনি দেখেন নাই। তারপর বলতেছেন, তোমারে বধিতে... তোমারই অস্ত্র হইয়াছে আজ খাড়া। এর মানে কী? আমারে বধিতে.... মানে? তার মানে কি উনিই খাড়া হইছেন আমারে বধিতে?
উনার বাড়ি দেখছি চট্টগ্রামে। আমি আর চট্টগ্রামে যাবো না ভাই। আমার কি র্যাব বা পুলিশকে এই ব্যাপারটা জানানো উচিত? আপনাদের অভিমত জানতে চাইছি। আমাকে নির্ভয় হতে সাহায্য করুন।

Friday, December 7, 2012
ভালোবাসা মানে
ভালোবাসা মানে হৃদয়ের মাঝে স্বপ্ন বিছানো কিনা?
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
কভু না করা ঘৃণা।
ভালোবাসা মানে অহিংস পৃথিবী উপহার মন থেকে
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
বর দেওয়া কাছে ডেকে।
ভালোবাসা মানে সুখ দিয়ে করা কষ্টের বিনিময়
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
হেরে বলা তোর জয়।
ভালোবাসা মানে নিজের খাবার অন্যকে তুলে দেওয়া
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
বিনিময় কভু না চাওয়া।
ভালোবাসা মানে অশ্রু লুকিয়ে ফুটানো মিষ্টি হাসি
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
মরণেও পাশাপাশি।
ভালোবাসা মানে হিসাবের খাতা পূর্ণ করে রাখা
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
ফিরে না কভুও দেখা।

Tuesday, December 4, 2012
আমি যে পুরুষ
একযুগ আগে বলেছিলে, আমায় মালা দিবে
আমি বলেছিলাম, আমি মালা দিয়ে কী করব?
আমার প্রয়োজন নেই।
ও আমায় মানাবে না।
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ।
মালাটা আসলে কিসের প্রতীক- আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
একযুগ আগে বলেছিলে, আমার হাতটি ছুঁবে
আমি বলেছিলাম, প্রয়োজন নেই
তোর হাতকে আমার সহ্য হয় না
ন্যাকামি করছিস কেন?
কী এমন হবে হাত ছুঁয়ে?
আমি বুঝিনি হাত ছোঁয়া মানে কী?
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ।
হাত ছোঁয়া আসলে কী আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
একযুগ আগে বলেছিলে, আমি নাকি সুন্দর
আমি বলেছিলাম, মিথ্যে বলিস কেন?
আমি জানি আমি অসুন্দর
আর আমাকে পঁচাবি না।
এসব বাজে কথা শুনতে ইচ্ছে হয়না।
তুই বড়ই বিরক্তি কর।
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ
সুন্দর হওয়া মানে আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
একযুগ আগে বলেছিলে, আমায় না দেখলে তোর ভালোলাগে না
আমি বলেছিলাম, এতে ভালো না লাগার কি আছে?
তোর তো অনেক বন্ধু আছে
তাদের কে পাশে পাবি।
আমার তো অনেক ভালো লাগে।
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ।
ভালো না লাগার মানে আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
অসারত্ব আমাকে আজ তোমার মত করে গ্রাস করে
আমি আজ বুজতে পারি তুমি আমায় ভালোবাসতে।
আজ আমিও বাসি
তোমার মত করে অনুভব করি, কোথাও ফাঁকা পড়ে আছে
একযুগ পরে আমি ঠিক তোমার মত অসহায়
ভালোবাসার সেই জায়গাটুকু আছে, শুধু তুমি নেই।
আমি ভালোবাসি অস্তিত্বহীন একযুগ আগের তোমাকে।

Sunday, December 2, 2012
মিথ্যে আকাশ ছুঁই
ভালোবাসিস বলেই কেবল
ভালো না বাসার ছল
মিথ্যে করে বলিস তোরা
মিথ্যে করেই বল।
এখান সেখান আসবি যাবি
পড়লে মনে টান
আসিস তখন ফিরিয়ে দিব
বন্ধী খাঁচার প্রাণ।
চোখের তাঁরায় আমার ছায়া
আড়াল করে রাখা
মুখের কথায় মনের কথা
কেমনে পড়ে ঢাকা।
বলছি না তোর প্রেম পদ্ম
আমার কাছেই দিস।
যখন তখন চাইলে মনে
আবার ফিরে নিস।
চায় যদি মন আবার তবে
ফিরতি বিকেল বেলা
খেলতে আসিস আমার সনে
সাঙ্গ হলে খেলা।
আবার তোরে আকাশ দিব
আবার দিব মন
জানিস না তুই আমার কাছে
কতই প্রিয় জন।
একটা গোলাপ ছিলোই রাখা
করলি বাসি তুই
একটা মনের আকুলতায়
মিথ্যে আকাশ ছুঁই।
ভালো না বাসার ছল
মিথ্যে করে বলিস তোরা
মিথ্যে করেই বল।
এখান সেখান আসবি যাবি
পড়লে মনে টান
আসিস তখন ফিরিয়ে দিব
বন্ধী খাঁচার প্রাণ।
চোখের তাঁরায় আমার ছায়া
আড়াল করে রাখা
মুখের কথায় মনের কথা
কেমনে পড়ে ঢাকা।
বলছি না তোর প্রেম পদ্ম
আমার কাছেই দিস।
যখন তখন চাইলে মনে
আবার ফিরে নিস।
চায় যদি মন আবার তবে
ফিরতি বিকেল বেলা
খেলতে আসিস আমার সনে
সাঙ্গ হলে খেলা।
আবার তোরে আকাশ দিব
আবার দিব মন
জানিস না তুই আমার কাছে
কতই প্রিয় জন।
একটা গোলাপ ছিলোই রাখা
করলি বাসি তুই
একটা মনের আকুলতায়
মিথ্যে আকাশ ছুঁই।
Subscribe to:
Posts (Atom)