ভালোবাসা মানে হৃদয়ের মাঝে স্বপ্ন বিছানো কিনা?
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
কভু না করা ঘৃণা।
ভালোবাসা মানে অহিংস পৃথিবী উপহার মন থেকে
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
বর দেওয়া কাছে ডেকে।
ভালোবাসা মানে সুখ দিয়ে করা কষ্টের বিনিময়
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
হেরে বলা তোর জয়।
ভালোবাসা মানে নিজের খাবার অন্যকে তুলে দেওয়া
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
বিনিময় কভু না চাওয়া।
ভালোবাসা মানে অশ্রু লুকিয়ে ফুটানো মিষ্টি হাসি
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
মরণেও পাশাপাশি।
ভালোবাসা মানে হিসাবের খাতা পূর্ণ করে রাখা
ভালোবাসা মানে ভালোবেসে যাওয়া,
ফিরে না কভুও দেখা।
Friday, December 7, 2012
Tuesday, December 4, 2012
আমি যে পুরুষ
একযুগ আগে বলেছিলে, আমায় মালা দিবে
আমি বলেছিলাম, আমি মালা দিয়ে কী করব?
আমার প্রয়োজন নেই।
ও আমায় মানাবে না।
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ।
মালাটা আসলে কিসের প্রতীক- আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
একযুগ আগে বলেছিলে, আমার হাতটি ছুঁবে
আমি বলেছিলাম, প্রয়োজন নেই
তোর হাতকে আমার সহ্য হয় না
ন্যাকামি করছিস কেন?
কী এমন হবে হাত ছুঁয়ে?
আমি বুঝিনি হাত ছোঁয়া মানে কী?
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ।
হাত ছোঁয়া আসলে কী আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
একযুগ আগে বলেছিলে, আমি নাকি সুন্দর
আমি বলেছিলাম, মিথ্যে বলিস কেন?
আমি জানি আমি অসুন্দর
আর আমাকে পঁচাবি না।
এসব বাজে কথা শুনতে ইচ্ছে হয়না।
তুই বড়ই বিরক্তি কর।
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ
সুন্দর হওয়া মানে আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
একযুগ আগে বলেছিলে, আমায় না দেখলে তোর ভালোলাগে না
আমি বলেছিলাম, এতে ভালো না লাগার কি আছে?
তোর তো অনেক বন্ধু আছে
তাদের কে পাশে পাবি।
আমার তো অনেক ভালো লাগে।
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ।
ভালো না লাগার মানে আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
অসারত্ব আমাকে আজ তোমার মত করে গ্রাস করে
আমি আজ বুজতে পারি তুমি আমায় ভালোবাসতে।
আজ আমিও বাসি
তোমার মত করে অনুভব করি, কোথাও ফাঁকা পড়ে আছে
একযুগ পরে আমি ঠিক তোমার মত অসহায়
ভালোবাসার সেই জায়গাটুকু আছে, শুধু তুমি নেই।
আমি ভালোবাসি অস্তিত্বহীন একযুগ আগের তোমাকে।
আমি বলেছিলাম, আমি মালা দিয়ে কী করব?
আমার প্রয়োজন নেই।
ও আমায় মানাবে না।
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ।
মালাটা আসলে কিসের প্রতীক- আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
একযুগ আগে বলেছিলে, আমার হাতটি ছুঁবে
আমি বলেছিলাম, প্রয়োজন নেই
তোর হাতকে আমার সহ্য হয় না
ন্যাকামি করছিস কেন?
কী এমন হবে হাত ছুঁয়ে?
আমি বুঝিনি হাত ছোঁয়া মানে কী?
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ।
হাত ছোঁয়া আসলে কী আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
একযুগ আগে বলেছিলে, আমি নাকি সুন্দর
আমি বলেছিলাম, মিথ্যে বলিস কেন?
আমি জানি আমি অসুন্দর
আর আমাকে পঁচাবি না।
এসব বাজে কথা শুনতে ইচ্ছে হয়না।
তুই বড়ই বিরক্তি কর।
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ
সুন্দর হওয়া মানে আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
একযুগ আগে বলেছিলে, আমায় না দেখলে তোর ভালোলাগে না
আমি বলেছিলাম, এতে ভালো না লাগার কি আছে?
তোর তো অনেক বন্ধু আছে
তাদের কে পাশে পাবি।
আমার তো অনেক ভালো লাগে।
আমি বলেছিলাম কারণ আমি যে পুরুষ।
ভালো না লাগার মানে আমার জানা ছিলো না।
কিন্তু তুমি জানতে, বুঝতে...
কারণ তুমি তো নারী
পুরুষের বহু আগে অসহায়ত্ব তোমাকে বরণ করেছিল।
অসারত্ব আমাকে আজ তোমার মত করে গ্রাস করে
আমি আজ বুজতে পারি তুমি আমায় ভালোবাসতে।
আজ আমিও বাসি
তোমার মত করে অনুভব করি, কোথাও ফাঁকা পড়ে আছে
একযুগ পরে আমি ঠিক তোমার মত অসহায়
ভালোবাসার সেই জায়গাটুকু আছে, শুধু তুমি নেই।
আমি ভালোবাসি অস্তিত্বহীন একযুগ আগের তোমাকে।
Sunday, December 2, 2012
মিথ্যে আকাশ ছুঁই
ভালোবাসিস বলেই কেবল
ভালো না বাসার ছল
মিথ্যে করে বলিস তোরা
মিথ্যে করেই বল।
এখান সেখান আসবি যাবি
পড়লে মনে টান
আসিস তখন ফিরিয়ে দিব
বন্ধী খাঁচার প্রাণ।
চোখের তাঁরায় আমার ছায়া
আড়াল করে রাখা
মুখের কথায় মনের কথা
কেমনে পড়ে ঢাকা।
বলছি না তোর প্রেম পদ্ম
আমার কাছেই দিস।
যখন তখন চাইলে মনে
আবার ফিরে নিস।
চায় যদি মন আবার তবে
ফিরতি বিকেল বেলা
খেলতে আসিস আমার সনে
সাঙ্গ হলে খেলা।
আবার তোরে আকাশ দিব
আবার দিব মন
জানিস না তুই আমার কাছে
কতই প্রিয় জন।
একটা গোলাপ ছিলোই রাখা
করলি বাসি তুই
একটা মনের আকুলতায়
মিথ্যে আকাশ ছুঁই।
ভালো না বাসার ছল
মিথ্যে করে বলিস তোরা
মিথ্যে করেই বল।
এখান সেখান আসবি যাবি
পড়লে মনে টান
আসিস তখন ফিরিয়ে দিব
বন্ধী খাঁচার প্রাণ।
চোখের তাঁরায় আমার ছায়া
আড়াল করে রাখা
মুখের কথায় মনের কথা
কেমনে পড়ে ঢাকা।
বলছি না তোর প্রেম পদ্ম
আমার কাছেই দিস।
যখন তখন চাইলে মনে
আবার ফিরে নিস।
চায় যদি মন আবার তবে
ফিরতি বিকেল বেলা
খেলতে আসিস আমার সনে
সাঙ্গ হলে খেলা।
আবার তোরে আকাশ দিব
আবার দিব মন
জানিস না তুই আমার কাছে
কতই প্রিয় জন।
একটা গোলাপ ছিলোই রাখা
করলি বাসি তুই
একটা মনের আকুলতায়
মিথ্যে আকাশ ছুঁই।
Thursday, November 29, 2012
প্রিয় রং লাল
রক্তকে ভয় পাই বটে-
কিন্তু প্রিয় রং লাল।
একদিন আমি লাল পরী দেখেছিলাম বলে।
আকাশের রং অনেক দেখেছি
বলতে পারিনি-
আমি আকাশীকে ভালোবাসি।
গোলাপ দেখেছি বহুবার
কিন্তু গোলাপীকেও না।
ভরা অমাবস্যা- কালো কেশ,
তবু বলতে পারিনি কালো।
ধবধবে সাদা, কলঙ্কহীন
সেও তো লাগেনি ভাল।
আমি ভালোবাসি লাল।
অজস্র দিন খুঁজে-
আজকে পেয়েছি যা
নতুনকে বলবনা আর কোন কাল।
কিন্তু প্রিয় রং লাল।
একদিন আমি লাল পরী দেখেছিলাম বলে।
আকাশের রং অনেক দেখেছি
বলতে পারিনি-
আমি আকাশীকে ভালোবাসি।
গোলাপ দেখেছি বহুবার
কিন্তু গোলাপীকেও না।
ভরা অমাবস্যা- কালো কেশ,
তবু বলতে পারিনি কালো।
ধবধবে সাদা, কলঙ্কহীন
সেও তো লাগেনি ভাল।
আমি ভালোবাসি লাল।
অজস্র দিন খুঁজে-
আজকে পেয়েছি যা
নতুনকে বলবনা আর কোন কাল।
Sunday, November 25, 2012
উত্তরণ
তুই থাক বেশি ভালো-
আমাকে সাজাবার প্রয়োজন নেই; অত বেশি জমকালো।
তোদের পৃথিবী আলোয় ভরুক; আঁধারের খুঁটিনাটি।
তসলিম করি তোকে আর আমি- তোদের ঐ পরিপাটি।
প্রয়োজন নেই; থাক্না পরে কাদামাখা তসবির।
পারবনা আমি ঘুচাতে আমার লিখে নেওয়া তকদির।
প্রয়োজন নেই- শেষ বেলা এসে তোদের মিথ্যে আশা-
তুই ত জানিস আমিও জানি- অভিনয়-ভালোবাসা।
তস্কর বলে লস্কর দিয়ে আর কত দিবি ঘাঁ
কত ছুটি আর- ছুটিতে পারিনা। অচল আমার পা।
Saturday, November 24, 2012
রাগিস না তুই
শিশির ঝড়া শীতের সকাল
হঠাৎ কোন ভোরে
রাগিস না তুই তখন আমি
একটু ছুঁলে তোরে ।
মন যদি চায় কপাল ছুঁব
চোখটি ছুঁব তোর
হাতের সাথে হাত মিলিয়ে
খুলব মনের দোর।
দেখব তোমার স্বর্গ কোথায়
কোন সে নেশায় ঢাকা
আনব টেনে বাহুই বেঁধে
থাকুক যেথায় রাখা।
ভাংব আগল, পাগল করে
বাঁধব মায়ায় তবে
বাধব তবে সোনার কুঠির
অটল যেন রবে।।
মন যদি চায় কপাল ছুঁব
চোখটি ছুঁব তোর
হাতের সাথে হাত মিলিয়ে
খুলব মনের দোর।
দেখব তোমার স্বর্গ কোথায়
কোন সে নেশায় ঢাকা
আনব টেনে বাহুই বেঁধে
থাকুক যেথায় রাখা।
ভাংব আগল, পাগল করে
বাঁধব মায়ায় তবে
বাধব তবে সোনার কুঠির
অটল যেন রবে।।
Wednesday, November 21, 2012
স্বর্গ
যে শিশু ভুলকরে পৃথিবীতে এসে
আঁকড়ে ধরেছিল মাটি।
কেঁদেছিল বহুবার অবুঝ মনে
সান্তনা দিয়েছিলো মা
মায়ার বাঁধনে বেঁধে বলেছিল
আঁকড়ে ধরেছিল মাটি।
কেঁদেছিল বহুবার অবুঝ মনে
সান্তনা দিয়েছিলো মা
মায়ার বাঁধনে বেঁধে বলেছিল
খোকা আমি তোমাকে স্বর্গ দিব।
আজ মা নেই... মায়া আছে
খোকা আরেকটা স্বর্গ পেয়েছে
তাই প্রয়োজন নেই মা।
খোকা ভুলে গেছে সব
ভুলে গেছে শীতের রাতে
আদ্রতা জড়ানো কাঁথা।
মায়ের বুকের উষ্ণতার স্বাদ।
ভুলবেনা কেন?
আজ সে অভাব পূরণ করেছে
মায়াবী নারী। স্বর্গ পেয়েছে নতুন স্বাদের।
বহু আগের পুরানো স্বর্গ
বর্ণে মরিচা ধরা
নতুন স্বর্গ প্রয়োজন নেই কেন?
তাই ভুল করে গেছে ফেলে
বহু আগেকার নিখাঁদ সোনা।
খোকা জানে না এটা স্বর্গ নয়
এটা পথিকের সরায়খানা।
আজ মা নেই... মায়া আছে
খোকা আরেকটা স্বর্গ পেয়েছে
তাই প্রয়োজন নেই মা।
খোকা ভুলে গেছে সব
ভুলে গেছে শীতের রাতে
আদ্রতা জড়ানো কাঁথা।
মায়ের বুকের উষ্ণতার স্বাদ।
ভুলবেনা কেন?
আজ সে অভাব পূরণ করেছে
মায়াবী নারী। স্বর্গ পেয়েছে নতুন স্বাদের।
বহু আগের পুরানো স্বর্গ
বর্ণে মরিচা ধরা
নতুন স্বর্গ প্রয়োজন নেই কেন?
তাই ভুল করে গেছে ফেলে
বহু আগেকার নিখাঁদ সোনা।
খোকা জানে না এটা স্বর্গ নয়
এটা পথিকের সরায়খানা।
Subscribe to:
Posts (Atom)